শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:৫১
শিরোনাম :
কাঁচামালের বাড়তি দামে চাপে বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে
শস্য, ফিড ও মিলিং শিল্পে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী গ্রেইন টেক বাংলাদেশ ২০২৫

শস্য, ফিড ও মিলিং শিল্পে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী গ্রেইন টেক বাংলাদেশ ২০২৫

ঢাকা: শস্য, ফিড, মিলিং ও ভোজ্য তেল প্রক্রিয়াকরণ শিল্পে দেশের সর্ববৃহৎ ও আন্তর্জাতিক মানের প্রদর্শনী গ্রেইন টেক বাংলাদেশ ২০২৫ আগামী ২০–২২ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর কুরিলের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (ICCB)—তে।

এ বছরের আয়োজনটি ১৩তম আন্তর্জাতিক প্রদर्शনী ও সম্মেলন, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পনেতা, প্রযুক্তি উদ্ভাবক, প্রস্তুতকারক, বিনিয়োগকারী ও পেশাজীবীরা অংশ নেবেন। ইভেন্টটিতে দানা ও ফিড মিলিং, ভোজ্য তেল পরিশোধন, সলভেন্ট এক্সট্র্যাকশন, অয়েলসিড প্রক্রিয়াকরণসহ সংশ্লিষ্ট খাতের সর্বাধুনিক প্রযুক্তি, যন্ত্রপাতি ও উদ্ভাবন উপস্থাপন করা হবে।

প্রদর্শনীতে থাকছে—

  • চাল, গম, ডাল, ভুট্টা, কর্ন ও ফিড মিলিং প্রযুক্তি
  • ভোজ্য তেল প্রক্রিয়াকরণ ও রিফাইনিং
  • সাইলো, কোল্ড স্টোরেজ ও আধুনিক সংরক্ষণ সমাধান
  • গ্রেইন ড্রায়িং, বয়লার ও পারবয়েলিং সিস্টেম
  • মসলা প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং
  • মিলিং মেশিনারি ও সংশ্লিষ্ট শিল্পখাত
  • ডেইরি, পোল্ট্রি ও অ্যাকুয়া ইন্ডাস্ট্রির প্রযুক্তি

শিল্প সংশ্লিষ্টরা জানান, দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধনশীল দানা ও ফিড প্রক্রিয়াজাত শিল্পে বাংলাদেশ একটি সম্ভাবনাময় বাজার। এই প্রদর্শনী প্রস্তুতকারক, সরবরাহকারী, বিনিয়োগকারী ও শিল্প উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করবে।

ইভেন্টটির টাইটেল স্পনসর হিসেবে রয়েছে FCM China, এবং গোল্ড স্পনসর Bühler। আয়োজক প্রতিষ্ঠান— LIMRA Trade Fairs & Exhibitions Pvt. Ltd.

অংশগ্রহণ বা তথ্যের জন্য যোগাযোগ:
ই-মেইল: [email protected][email protected],  [email protected]

ওয়েব: www.graintechbd.com

WhatsApp: +8801713545063, +8801619001919

অফিশিয়াল মিডিয়া পার্টনার: Grain Feed & Milling Magazine (GFMM) | www.gfmdhaka.com

শেয়ার করুন





Translate Site »