বুধবার | ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:১৪
শিরোনাম :
প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026
প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’

প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’

বিশ্বব্যাপী প্যাকেজিং শিল্পের গুরুত্ব, উদ্ভাবন এবং টেকসই উন্নয়ন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ড প্যাকেজিং অর্গানাইজেশন (WPO) আনুষ্ঠানিকভাবে ৬ সেপ্টেম্বরকে ‘বিশ্ব প্যাকেজিং দিবস (World Packaging Day) হিসেবে ঘোষণা করেছে। সংস্থাটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিবছর এ সময়ে দিবসটি বিশ্বজুড়ে উদযাপিত হবে।

WPO জানিয়েছে, বিশ্বের ৮ বিলিয়নেরও বেশি মানুষের দৈনন্দিন জীবনে প্যাকেজিংয়ের অপরিহার্য ভূমিকা তুলে ধরা এবং দায়িত্বশীল, উদ্ভাবনী ও টেকসই প্যাকেজিং ব্যবস্থার উন্নয়নে বৈশ্বিক সহযোগিতা জোরদার করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। দিবসটি শিল্পপ্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, গবেষক, নীতিনির্ধারক এবং সাধারণ মানুষের মধ্যে একটি আন্তর্জাতিক যোগাযোগের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

WPO-এর প্রেসিডেন্ট লুসিয়ানা পেলেগ্রিনো বলেন, আধুনিক সমাজে প্যাকেজিং শুধু পণ্যের মোড়ক নয়; এটি নিরাপদ খাদ্য সরবরাহ, পণ্যের সংরক্ষণ, দক্ষ লজিস্টিকস, অপচয় হ্রাস, টেকসই ভোগ এবং মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁর ভাষায়, প্যাকেজিং অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত উন্নয়নের অন্যতম ভিত্তি।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ব প্যাকেজিং দিবস কোনো একক কেন্দ্রীয় অনুষ্ঠান হবে না। বরং বিশ্বের বিভিন্ন দেশে WPO-এর সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগে সেমিনার, সম্মেলন, শিক্ষামূলক কর্মসূচি, কারখানা পরিদর্শন, উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শনী, শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক কার্যক্রম, টেকসই উন্নয়ন প্রকল্প এবং জনসচেতনতামূলক প্রচারণার আয়োজন করবে। এসব উদ্যোগ #WorldPackagingDay হ্যাশট্যাগের মাধ্যমে বৈশ্বিকভাবে সমন্বিত হবে।

বিশ্ব প্যাকেজিং দিবস উপলক্ষে WPO চারটি কৌশলগত প্রতিপাদ্য নির্ধারণ করেছে—

  • Packaging for Progress
  • Packaging Against Food Waste
  • Packaging and Economic Growth
  • Packaging and Sustainability

এসব প্রতিপাদ্যের মাধ্যমে স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, খাদ্য অপচয় রোধ, অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্যাকেজিংয়ের অবদান এবং সার্কুলার অর্থনীতি ও পরিবেশবান্ধব উদ্ভাবনকে গুরুত্ব দেওয়া হবে।

WPO-এর মার্কেটিং বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সোহা আতাল্লাহ জানান, ২০২৬ সালের ৬ সেপ্টেম্বরকে কেন্দ্র করে প্রথম বিশ্ব প্যাকেজিং দিবস উদযাপিত হবে। এ উপলক্ষে WPO-এর বোর্ড সদস্য, সদস্য সংগঠন এবং বৈশ্বিক প্যাকেজিং শিল্পের বিভিন্ন অংশীজনের অংশগ্রহণে আন্তর্জাতিক গণমাধ্যম ও ডিজিটাল প্রচারণা পরিচালিত হবে।

উল্লেখ্য, World Packaging Organisation (WPO) বর্তমানে বিশ্বের ৬৬টি দেশের ৮৮টি সদস্য প্রতিষ্ঠানকে নিয়ে পরিচালিত একটি অলাভজনক আন্তর্জাতিক সংগঠন। সংস্থাটির মূল লক্ষ্য— “Better Quality of Life Through Better Packaging for More People”, অর্থাৎ উন্নত প্যাকেজিংয়ের মাধ্যমে আরও বেশি মানুষের জীবনমান উন্নত করা।

শেয়ার করুন





Translate Site »