মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ২:১৯
শিরোনাম :
বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ: সময়ের দাবি ও পরিবেশ রক্ষার কার্যকর সমাধান প্রিন্টিং শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে ENULEC-এর ESA প্রযুক্তি সম্পাদকীয় আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্যাকেজিং নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী IPF ২০২৬ র‍্যাপিড প্যাক লিমিটেড-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে BIP-এর শুভেচ্ছা ও অভিনন্দন প্যাকফার্ম লিমিটেডে মার্কেটিং ম্যানেজার (ফার্মা প্যাকেজিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি – টিকে গ্রুপ শস্য, ফিড ও মিলিং শিল্পে দেশের সবচেয়ে বড় প্রদর্শনী গ্রেইন টেক বাংলাদেশ ২০২৫ বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP), ওয়ার্ল্ড প্যাকেজিং অর্গানাইজেশন (WPO)-এর ফুল ভোটিং মেম্বার হিসেবে অন্তর্ভুক্ত
বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP

বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP

বিশ্বের অন্যতম বৃহৎ প্যাকেজিং শিল্প প্রদর্শনীতে বাংলাদেশি উদ্যোক্তা ও পেশাজীবীদের অংশগ্রহণ সমন্বয় করবে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং

বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্যাকেজিং শিল্প আয়োজন WEPACK 2026 – World Expo of Packaging Industry–এর জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP)কে বাংলাদেশ থেকে প্রথমবারের মতো Official Delegation and Promotion Partner হিসেবে মনোনীত করা হয়েছে। এর ফলে বাংলাদেশের প্যাকেজিং শিল্পের উদ্যোক্তা, প্রস্তুতকারক ও পেশাজীবীরা সংগঠিতভাবে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পাবেন।

আগামী ১৫১৭ এপ্রিল ২০২৬ চীনের শেনঝেনে অবস্থিত Shenzhen World Exhibition & Convention Center–এ অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক আয়োজন। এই আয়োজনটি বিশ্বব্যাপী প্যাকেজিং শিল্পের প্রযুক্তি, যন্ত্রপাতি, কাঁচামাল, উদ্ভাবন ও ব্যবসায়িক সম্ভাবনার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) বাংলাদেশ থেকে একটি অফিসিয়াল প্রতিনিধি দল গঠন ও সমন্বয়ের দায়িত্ব পালন করবে। এই ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশি ডেলিগেশন সদস্যরা আয়োজকদের পক্ষ থেকে বিভিন্ন বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ পাবেন।

ডেলিগেশন সদস্যদের জন্য উল্লেখযোগ্য সুবিধাগুলোর মধ্যে রয়েছে—

  • আন্তর্জাতিক প্রদর্শনী চলাকালীন এয়ারপোর্টহোটেল এবং হোটেলভেন্যু যাতায়াতের জন্য শাটল বাস সার্ভিস
  • ডেলিগেশন সদস্যদের জন্য VIP ব্যাজ এবং VIP Lounge প্রবেশের সুযোগ
  • WEPACK আয়োজকদের Welcome Dinner BIP প্রতিনিধিদের জন্য সংরক্ষিত টেবিল
  • আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান, প্রযুক্তি সরবরাহকারী ও শিল্প প্রতিনিধিদের সঙ্গে সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ

আয়োজকদের তথ্য অনুযায়ী, WEPACK 2026–এ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ,৫০০টিরও বেশি প্রদর্শক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং ,০০,০০০এর বেশি শিল্প সংশ্লিষ্ট দর্শনার্থী এই মেলায় উপস্থিত থাকবেন। এছাড়া ১৩০টিরও বেশি দেশ অঞ্চলের আন্তর্জাতিক ক্রেতা শিল্প প্রতিনিধিরা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP)-এর প্রেসিডেন্ট মোশাররফ হোসেন ভুঁইয়া বলেন,

WEPACK 2026–এর জন্য বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন সমন্বয়ের দায়িত্ব পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের প্যাকেজিং শিল্প আন্তর্জাতিক প্রযুক্তি, ব্যবসায়িক নেটওয়ার্ক এবং নতুন বাজারের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

তিনি আরও জানান, বাংলাদেশের প্যাকেজিং শিল্পের উদ্যোক্তা, প্রযুক্তিবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের নিয়ে একটি প্রতিনিধি দল এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য সমন্বয় করা হবে।

উল্লেখ্য, WEPACK সিরিজের অধীনে করুগেটেড ফোল্ডিং কার্টন, ডিজিটাল প্রিন্টিং, লেবেলিংসহ একাধিক আন্তর্জাতিক প্রদর্শনী একসঙ্গে অনুষ্ঠিত হয়, যার মাধ্যমে পুরো প্যাকেজিং শিল্পের বিভিন্ন খাতকে একই প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) দেশে প্যাকেজিং শিল্পের দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

যোগাযোগ:
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP),

ওয়েবসাইট: www.bipbd.org, ইমেইল: [email protected], ফোন: +88 01775 360011

শেয়ার করুন





Translate Site »