রবিবার | ৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:১৬
শিরোনাম :
ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP
ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম

ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম

ঢাকা | জুলাই ২০২৬: বাংলাদেশের প্যাকেজিং ও শিল্পভিত্তিক গণমাধ্যমের জন্য এক গৌরবময় অর্জন হিসেবে PPP NEWS BD -এর সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ আব্দুল হাকিম আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য (Full Member) নির্বাচিত হয়েছেন।

প্যাকেজিং সাংবাদিকতায় তার দীর্ঘদিনের পেশাগত অবদান, শিল্পখাতের উন্নয়নে নিরলস কাজ এবং আন্তর্জাতিক পর্যায়ে সক্রিয় সম্পৃক্ততার স্বীকৃতিস্বরূপ IPPO-এর আন্তর্জাতিক সদস্যদের অনুমোদনের মাধ্যমে এই সদস্যপদ প্রদান করা হয়েছে।

IPPO বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সংগঠন, যেখানে বিভিন্ন দেশের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক ও প্যাকেজিংবিষয়ক গণমাধ্যম প্রতিনিধিরা সদস্য হিসেবে যুক্ত রয়েছেন। সংগঠনটি আন্তর্জাতিক সহযোগিতা, তথ্য ও প্রযুক্তি বিনিময় এবং প্যাকেজিং সাংবাদিকতার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পূর্ণ সদস্য হিসেবে মোহাম্মদ আব্দুল হাকিম IPPO-এর আন্তর্জাতিক কার্যক্রমে অংশগ্রহণ, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ভোটাধিকার প্রয়োগ, বিশ্বব্যাপী প্যাকেজিং সাংবাদিকদের সঙ্গে পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলা এবং IPPO-এর বৈশ্বিক প্ল্যাটফর্মে বাংলাদেশের প্যাকেজিং শিল্পসংক্রান্ত সংবাদ ও বিশ্লেষণ প্রকাশের সুযোগ পাবেন।

সদস্যপদ লাভের প্রতিক্রিয়ায় মোহাম্মদ আব্দুল হাকিম বলেন—

আন্তর্জাতিক প্যাকেজিং প্রেস অর্গানাইজেশনের পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। IPPO-এর বোর্ড এবং সম্মানিত সদস্যদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এটি শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের প্যাকেজিং গণমাধ্যমের জন্যও একটি আন্তর্জাতিক স্বীকৃতি। আমি বিশ্বের বিভিন্ন দেশের সহকর্মীদের সঙ্গে কাজ করে উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং বাংলাদেশের প্যাকেজিং শিল্পের অগ্রযাত্রা বিশ্বমঞ্চে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ

শেয়ার করুন





Translate Site »