| |
শিরোনাম :
চিপসের প্যাকেটে এতগুলো লেয়ার কেন থাকে? খাদ্য অপচয় কমাতে প্যাকেজিংয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? কাঁচামালের বাড়তি দামে চাপে বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ
চিপসের প্যাকেটে এতগুলো লেয়ার কেন থাকে?

চিপসের প্যাকেটে এতগুলো লেয়ার কেন থাকে?

আমরা যখন একটি চিপসের প্যাকেট হাতে নিই, বাইরে থেকে সেটিকে খুব সাধারণ একটি পাতলা প্যাকেট মনে হয়। কিন্তু এই পাতলা প্যাকেটের পেছনে রয়েছে Food Science, Material Science এবং Packaging Engineering-এর চমৎকার সমন্বয়।

অনেক চিপসের প্যাকেট আসলে একটি মাত্র উপাদান দিয়ে তৈরি নয়। প্রয়োজনীয় performance-এর ওপর নির্ভর করে এতে একাধিক layer বা multilayer flexible packaging structure ব্যবহার করা হতে পারে।

কিন্তু প্রশ্ন হলো—এতগুলো লেয়ার দরকার কেন?

একটি material দিয়েই কি কাজ করা সম্ভব নয়?

Food packaging-এর প্রধান কাজ শুধু খাবারকে ধরে রাখা নয়।

একটি ভালো প্যাকেজকে খাবারকে আর্দ্রতা, অক্সিজেন, আলো, দূষণ এবং পরিবহনের সময় physical damage থেকে রক্ষা করতে হয়। একই সঙ্গে প্যাকেটটি ভালোভাবে seal হতে হবে এবং এর ওপর printing ও branding করার সুযোগ থাকতে হবে।

একটি single material সব ধরনের performance সবসময় দিতে পারে না। এজন্য বিভিন্ন material-এর সুবিধা একত্রিত করে multilayer flexible packaging তৈরি করা হয়।

১. Outer Layer – Printing, Strength & Appearance

চিপসের প্যাকেটের বাইরের layer-এ PET (Polyethylene Terephthalate)-এর মতো material ব্যবহার করা হতে পারে।

এই layer-এর কাজ হতে পারে:

  • সুন্দর ও উচ্চমানের printing নিশ্চিত করা
  • প্যাকেটকে mechanical strength দেওয়া
  • Handling-এর সময় packaging-কে সুরক্ষা দেওয়া
  • পণ্যের branding ও appearance উন্নত করা

অর্থাৎ, দোকানের shelf-এ যে আকর্ষণীয় প্যাকেটটি আমরা দেখি, তার presentation-এর পেছনেও packaging material-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

২. Moisture Barrier – চিপসকে মচমচে রাখা

চিপসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলোর একটি হলো এর crispness বা মচমচে ভাব।

পরিবেশ থেকে moisture প্যাকেটের ভেতরে প্রবেশ করলে চিপস ধীরে ধীরে নরম হয়ে যেতে পারে।

তাই packaging structure এমনভাবে design করা হয় যাতে water vapour-এর প্রবেশ কমানো যায়।

এখানে packaging structure অনুযায়ী metallized film, aluminium foil অথবা উপযুক্ত polymer barrier layer ব্যবহার করা হতে পারে।

৩. Oxygen Barrier – Oxidation কমানো

চিপসে থাকা তেল বা fat অক্সিজেনের সংস্পর্শে এলে oxidation হতে পারে।

এর ফলে সময়ের সঙ্গে খাবারের flavour ও quality নষ্ট হতে পারে এবং rancidity তৈরি হতে পারে।

তাই একটি ভালো chips packaging-এর গুরুত্বপূর্ণ কাজ হলো oxygen transmission কমিয়ে দেওয়া।

এই barrier তৈরিতে structure অনুযায়ী metallized film, aluminium foil বা EVOH-এর মতো barrier material ব্যবহার করা যেতে পারে।

৪. Light Barrier – আলো থেকে সুরক্ষা

শুধু oxygen এবং moisture নয়, আলোও কিছু food component-এর quality deterioration ত্বরান্বিত করতে পারে।

বিশেষ করে light-sensitive ingredients এবং fats-এর ক্ষেত্রে packaging-এর light barrier গুরুত্বপূর্ণ হতে পারে।

Metallized বা aluminium-containing structure আলো প্রবেশ কমাতে সাহায্য করতে পারে।

৫. Inner Sealant Layer – প্যাকেটটি বন্ধ রাখে যে Layer

প্যাকেটের সবচেয়ে ভেতরের layer সরাসরি food-এর কাছাকাছি থাকে এবং একটি গুরুত্বপূর্ণ কাজ করে—sealing।

Flexible packaging structure-এ PE (Polyethylene) অথবা CPP (Cast Polypropylene)-এর মতো heat-sealable material ব্যবহার করা হতে পারে।

Packaging machine-এ heat এবং pressure প্রয়োগ করে এই layer-এর মাধ্যমে প্যাকেটের শক্ত seal তৈরি করা হয়।

Seal ঠিক না হলে barrier material যত ভালোই হোক, প্যাকেটের overall performance ক্ষতিগ্রস্ত হতে পারে।

চিপসের প্যাকেটের ভেতরে এত বাতাস কেন?

অনেকেই মজা করে বলেন

“চিপসের চেয়ে প্যাকেটের ভেতরে বাতাসই বেশি!”

কিন্তু প্যাকেটের ভেতরের gas-এর একটি গুরুত্বপূর্ণ technological purpose রয়েছে।

Chips packaging-এ সাধারণত nitrogen flushing ব্যবহার করা হয়। প্যাকেটের ভেতরের oxygen কমিয়ে nitrogen দেওয়ার ফলে oxidation কমাতে সাহায্য করা যায়।

এছাড়াও inflated packet চিপসের জন্য একধরনের cushioning effect তৈরি করে।

Transportation ও handling-এর সময় প্যাকেটের ভেতরের fragile chips যাতে অতিরিক্ত ভেঙে না যায়, এতে সেটিও সাহায্য করে।

অর্থাৎ, প্যাকেটটি ফুলে থাকার উদ্দেশ্য শুধু প্যাকেটকে বড় দেখানো নয়।

এত পাতলা একটি প্যাকেট আসলে কত কাজ করছে?

একটি ভালো chips packet একই সঙ্গে:

  • flavour রক্ষা করে
  • crispness বজায় রাখতে সাহায্য করে
  • oxidation কমায়
  • shelf life বাড়াতে সাহায্য করে
  • transportation-এর সময় product damage কমায়
  • contamination থেকে food-কে রক্ষা করে
  • branding ও product information প্রদর্শনের সুযোগ দেয়

তাই food packaging-কে শুধুমাত্র “খাবারের বাইরের প্লাস্টিক” হিসেবে দেখলে এর প্রকৃত ভূমিকার একটি বড় অংশ বাদ পড়ে যায়।

কিন্তু এখানেই তৈরি হয় নতুন সমস্যা

Multilayer flexible packaging-এর একটি বড় সুবিধাই আবার sustainability-এর ক্ষেত্রে বড় challenge হয়ে উঠতে পারে।

যখন PET, PE, PP, aluminium বা অন্যান্য material একটি packaging structure-এ একসঙ্গে laminate করা হয়, তখন ব্যবহারের পর সেগুলোকে আলাদা করা কঠিন হতে পারে।

ফলে কিছু multilayer flexible packaging প্রচলিত mechanical recycling system-এ recycle করা challenging হয়ে যায়।

অর্থাৎ এখানে একটি Packaging Paradox তৈরি হয়:

একাধিক layer খাবারকে আরও ভালোভাবে রক্ষা করতে পারে, কিন্তু একই multilayer structure recycling-কে আরও জটিল করে তুলতে পারে।

 তাহলে ভবিষ্যতের Flexible Packaging কেমন হবে?

Packaging industry-এর সামনে বড় challenge হলো শুধু packaging কমানো নয়।

বরং এমন packaging তৈরি করা, যা একই সঙ্গে:

High-performance + Food-safe + Resource-efficient + More recyclable

এই কারণেই industry-তে mono-material flexible packaging, recyclable PE/PP-based structures, improved barrier coatings এবং design-for-recycling নিয়ে এত কাজ হচ্ছে।

লক্ষ্য হলো এমন packaging তৈরি করা, যা food-এর প্রয়োজনীয় shelf life ও protection বজায় রাখবে, কিন্তু ব্যবহারের পর circular economy-তে ফিরিয়ে আনা তুলনামূলক সহজ হবে।

শেষ কথা

পরেরবার একটি চিপসের প্যাকেট খুললে সেটিকে শুধু একটি পাতলা plastic pouch হিসেবে দেখবেন না।

ভাবুন এই কয়েক মাইক্রন পুরু packaging-এর মধ্যে কতগুলো engineering decision কাজ করছে।

Moisture control, oxygen barrier, light protection, sealing, printing, transportation এবং shelf life—সবকিছুর সমন্বয়েই তৈরি হয় একটি কার্যকর food package।


লেখক:
সাব্বির আহমেদ
ফুড টেকনোলজিস্ট

Follow linkedin

শেয়ার করুন





Translate Site »