বৃহস্পতিবার | ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:২৫
শিরোনাম :
জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ: সময়ের দাবি ও পরিবেশ রক্ষার কার্যকর সমাধান
DAH BAH ৬০ বছরের অভিজ্ঞতা নিয়ে ফ্লেক্সিবল প্যাকেজিং মেশিনারির সাথে কাজ করে যাচ্ছে

DAH BAH ৬০ বছরের অভিজ্ঞতা নিয়ে ফ্লেক্সিবল প্যাকেজিং মেশিনারির সাথে কাজ করে যাচ্ছে

DAH BAH প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে। এটি একটি তাইওয়ানের বৃহত মেশিনারি প্রতিষ্ঠান। তাদের দীর্ঘদিনের এই অভিজ্ঞতা অধুনিক যন্ত্রপাতি উৎপাদনের কাজে আরো সহায়তা করছে। তাদের মেশিনারিজের মধ্যে অন্যতম হচ্ছে উচ্চ মানের ব্যাগ মেকিং মেশিন তবে তারা আরো যে মেশিনগুলো নিয়ে সাফল্য পেয়েছে তা হলো, কাটিং/স্লিটিং মেশিন, এমবসিং মেশিন, রোল রিওয়াইন্ডিং/ইন্সপেকটিং মেশিন, পিভিসি স্রিঙ্কেবল লেবেল মেকিং মেশিন, স্লিটিং মেশিন। DAH BAH এই মেশিনগুলোর প্রস্তুতকারক এবং সরবরাহকারী। । ফ্লেক্সিবল প্যাকেজিং বাজারটি দ্রুত পরিবর্তিত হয় বলে, বেশিরভাগ অর্ডার স্বল্প-মাত্রার হলেও বহুপ্রকারের হয়। তাই DAH BAH ব্যবহারকারীদের জন্য প্রযুক্তির নতুন নতুন সমাধান বের করে থাকে।

বিশ্বের প্রত্যেকটা কোম্পানির জন্য শীর্ষ মিশন হচ্ছে ক্লায়েন্টদের সর্বদা সন্তুষ্টি রাখা।  সমস্ত ক্লায়েন্টদের জন্য আদর্শ পরিষেবাগুলি পূরণ করার জন্য, DAH BAH ক্রমাগত গবেষণা এবং বিকাশের মাধ্যমে উৎপাদিত যন্ত্রপাতি সম্প্রসারণের সচেষ্ট ভুমিকা রেখে যাচ্ছে । তারা ইকুইপমেন্ট ডেভেলপমেন্টের উপর নিষ্ঠার পাশাপাশি কাস্টমাইজড পরিষেবা হিসাবে ক্লায়েন্টদের অনেক সাপোর্ট দিয়ে থাকে।  বর্তমানে তারা বিশ্বের বিভিন্ন দেশের ক্লায়েন্টদের কাছ থেকে ব্যবসায়িক সাফল্য এবং দৃঢ় আস্থা অর্জন করেছে। পাশাপাশি তারা বাংলাদেশের ক্লায়েন্টদের কাছ থেকেও দৃঢ় আস্থা এবং ব্যবসায়ীক সাফল্য অর্জন করেছে। প্রযুক্তির দিক থেকে DAH BAH মেশিনারি পৃথিবীর অন্যতম সেরা সফল একটি প্রতিষ্ঠান। তাই বাংলাদেশেও তারা ব্যবসায়িক সাফল্য পেয়েছে। বাংলাদেশে যতো ছোট বাড় ফ্লেক্সিবল প্যাকেজিং কোম্পানি রয়েছে প্রায় প্রতেকটি কোম্পানিতে DAH BAH মেশিনারি দেখতে পাওয়া যায়। কারণ DAH BAH মেশিনারি একটি আস্থায় পরিনত হয়েছে। DAH BAH মেশিন একবার ইন্সটল করার পর বছরের পর বছর নন স্টপ প্রডাকশনের কাজ চলতে থাকে।

DAH BAH প্রতিটি গ্রাহকের চাহিদার প্রতি মনোযোগ দেয়, এবং নিজের নির্দিষ্টকরণ এবং বাজারের প্রবণতার ভিত্তিতে সবার জন্য সরঞ্জাম কাস্টমাইজ করে থাকে।

DAH BAH ১৯৬৪ সাল থেকে মেশিনারি নিয়ে সাফল্যের সাথে কাজ করে যাচ্ছে। DAH BAH বিশেষ গবেষণা এবং তাদের মান উন্নয়নের মাধ্যমে ISO 9001:2015 এবং CE মান মেনে সর্বোচ্চ উন্নত মানের যন্ত্রপাতি এবং পরিষেবা প্রদান করে, শুধু তাই নয় DAH BAH তাদের নিজের দেশ তাইওয়ানের শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে মর্যাদাপূর্ণ পুরস্কারও অর্জন করেছে।

DAH BAH পিপিপিনিউজকে বলে, তারা সবসময় গ্রাহকের সর্বোচ্চ সন্তষ্টি প্রদানে প্রতিজ্ঞাবদ্ধ

শেয়ার করুন





Translate Site »