শনিবার | ১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:১৩
শিরোনাম :
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন
পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ইপিএস (আরনিং পার শেয়ার) বৃদ্ধি পেয়েছে

পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিংয়ের ইপিএস (আরনিং পার শেয়ার) বৃদ্ধি পেয়েছে

হাইকোর্টের নির্দেশনা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের ভিত্তিতে পেপার প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির সঙ্গে মাগুরা পেপার মিলসের শিল্প প্রকল্প একীভূত হয়েছে। একীভূত হওয়ার পূর্বে কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ১০ কোটি ৪৪ লাখ ৯৬ হাজার টাকা। একীভূত হওয়ার পর এটি বেড়ে ২৯ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৭৮০ টাকা হয়েছে।

পরিশোধিত মূলধন বৃদ্ধির ফলে আর্থিক প্রতিবেদনের তুলনামূলক চিত্র বর্তমান বর্ধিত মূলধনের ভিত্তিতে প্রকাশ করার নিয়ম রয়েছে।

এই পরিস্থিতিতে, কোম্পানির তৃতীয় প্রান্তিক (জুলাই থেকে মার্চ) ইপিএস হয়েছে ২.২৬ টাকা, যা পূর্ববর্তী বছরের একই সময়ের ইপিএস ১.০৭ টাকার তুলনায় বেড়েছে ১.১৯ টাকা বা ১১১ শতাংশ। পূর্ববর্তী পরিশোধিত মূলধন বা শেয়ার অনুযায়ী চলতি তৃতীয় প্রান্তিকের (জুলাই থেকে মার্চ) তুলনামূলক ইপিএস হতো ৬.৪০ টাকা, যার বিপরীতে পূর্ববর্তী বছরে একই সময়ে ইপিএস ছিল ৩.০৪ টাকা। এ ক্ষেত্রেও ইপিএস বেড়েছে ৩.৩৬ টাকা বা ১১১ শতাংশ।

চলতি তৃতীয় প্রান্তিকে কোম্পানির রেভিনিউ হয়েছে ৬৭.৭৬ কোটি টাকা এবং নিট মুনাফা হয়েছে ৬.৬৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ে রেভিনিউ ছিল ৩৫.৭৩ কোটি টাকা এবং নিট মুনাফা ছিল ৩.১৭ কোটি টাকা। অর্থাৎ, রেভিনিউ বেড়েছে ৩২.০৩ কোটি টাকা বা ৯০ শতাংশ এবং নিট মুনাফা বেড়েছে ৩.৫১ কোটি টাকা বা ১১১ শতাংশ।

শেয়ার করুন





Translate Site »