সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:৪২
শিরোনাম :
আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP
ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP

ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের অন্যতম বৃহৎ প্রসেসিং ও প্যাকেজিং প্রযুক্তি প্রদর্শনী ProPak Asia 2026-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP)–কে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার হিসেবে মনোনীত করা হয়েছে।
এই স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের প্যাকেজিং ও সংশ্লিষ্ট শিল্পখাতের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতি বছর এই প্রদর্শনীতে হাজার হাজার আন্তর্জাতিক প্রদর্শক, প্রযুক্তি সরবরাহকারী এবং শিল্প সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন, যা এশিয়া অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত।
ডেলিগেশন সদস্যদের জন্য রয়েছে বেশ কিছু আকর্ষণীয় সুবিধা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—৪ দিন ৩ রাতের হোটেল আবাসন, Complimentary BTS Sky Train সুবিধা, আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও প্রযুক্তি সরবরাহকারীদের সঙ্গে সরাসরি বিজনেস মিটিং ও নেটওয়ার্কিংয়ের সুযোগ, পাশাপাশি বিভিন্ন সেমিনার, টেকনিক্যাল সেশন ও অ্যাক্টিভিটি জোনে অংশগ্রহণের সুযোগ।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP)-এর প্রেসিডেন্ট মোশাররফ হোসেন ভূঁইয়া এ বিষয়ে বলেন, “ProPak Asia 2026–এর জন্য বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন সমন্বয়ের দায়িত্ব পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এর মাধ্যমে বাংলাদেশের শিল্পখাত আন্তর্জাতিক প্রযুক্তি, জ্ঞান ও ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।”
তিনি আরও জানান, দেশের বিভিন্ন শিল্পখাতের প্রতিনিধিদের নিয়ে একটি শক্তিশালী ডেলিগেশন এই প্রদর্শনীতে অংশগ্রহণ করবে, যা শিল্প উন্নয়ন ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং দেশের প্যাকেজিং শিল্পে দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিগত প্রশিক্ষণ, গবেষণা এবং আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

যোগাযোগ:
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP)
ওয়েবসাইট: www.bipbd.org⁠�
ইমেইল: [email protected]
ফোন: +88 01775 360011

শেয়ার করুন





Translate Site »