বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | বিকাল ৫:৩৭
শিরোনাম :
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ: সময়ের দাবি ও পরিবেশ রক্ষার কার্যকর সমাধান প্রিন্টিং শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে ENULEC-এর ESA প্রযুক্তি সম্পাদকীয় আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্যাকেজিং নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী IPF ২০২৬
ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে

ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে

বাংলাদেশের প্যাকেজিং ও শিল্পখাতকে আন্তর্জাতিক পর্যায়ে আরও এগিয়ে নিতে আগামী ৭–৯ মে ২০২৬ রাজধানীর আগারগাঁওস্থ Bangladesh China Friendship Conference Center–এ অনুষ্ঠিত হতে যাচ্ছে “Dhaka Industrial Packaging Expo 2026”। তিন দিনব্যাপী এ আন্তর্জাতিক প্রদর্শনীর আয়োজন করছে Exponet এবং এক্সক্লুসিভ ইন্ডাস্ট্রি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে Bangladesh Flexible Packaging Industries Association (BFPIA)।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রদর্শনীটি দেশের প্যাকেজিং, প্রিন্টিং, প্রসেসিং ও শিল্প প্রযুক্তি খাতের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে আয়োজন করা হচ্ছে। এতে দেশি-বিদেশি শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে এবং ১০,০০০-এর বেশি সেক্টরভিত্তিক ব্যবসায়ী, শিল্প উদ্যোক্তা, আমদানিকারক, রপ্তানিকারক, কারখানা মালিক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সরাসরি নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হবে।
প্রদর্শনীতে আধুনিক প্যাকেজিং মেশিনারি, ফ্লেক্সিবল প্যাকেজিং, ফুড ও বেভারেজ প্যাকেজিং, লেবেলিং প্রযুক্তি, প্রিন্টিং সল্যুশন, কাঁচামাল, অটোমেশন সিস্টেম এবং পরিবেশবান্ধব প্যাকেজিং প্রযুক্তি তুলে ধরা হবে। এছাড়াও শিল্পখাতের বর্তমান চ্যালেঞ্জ, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ নিয়ে বিভিন্ন বিজনেস মিটিং ও নেটওয়ার্কিং কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উন্মুক্ত এ প্রদর্শনী বাংলাদেশের শিল্প ও প্যাকেজিং খাতের উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সম্ভাবনা, প্রযুক্তি বিনিময় এবং বৈশ্বিক সংযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে স্থানীয় শিল্পখাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে এ আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

শেয়ার করুন





Translate Site »