শুক্রবার | ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ১:২৮
শিরোনাম :
জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ: সময়ের দাবি ও পরিবেশ রক্ষার কার্যকর সমাধান
BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু

BIP’র আগস্ট প্রশিক্ষণ সম্পন্ন, নতুন কোর্সে নিবন্ধন শুরু

ঢাকা, ৩০ আগস্ট ২০২৫:

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) গত ২২ ২৯ আগস্ট ২০২৫ তারিখে রাজধানীতে নিজস্ব প্রশিক্ষণ ভেন্যু “BIP Studio” (আদাবর, রিং রোড, শ্যামলী)-তে আয়োজন করেছে দুই দিনের বিশেষায়িত প্রশিক্ষণ কর্মশালা “Flexible Packaging Masterclass: Production Process, QC-QA & User-End Inspection”

 

প্রশিক্ষণে দেশের খ্যাতনামা কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে ছিল – Berger Paints Bangladesh, BYK Additives, BRAC Printing Pack, Perfetti Van Melle Bangladesh, Marico Bangladesh, Opsonin Pharma, Build Trade Foils Ltd., AGI Flex Ltd., Packaging BD, Vision Induction Wads Ltd., Global Pack এবং Taher Packaging

 

লার্নার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করেন –

  • মি. আদনান হোসেন, পরিচালক, আরবাব গ্রুপ
  • প্রফেসর তানভীর আলম, অ্যাডিশনাল ডিরেক্টর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব প্যাকেজিং (IIP)
  • মি. মাজহারুল ইসলাম, ভাইস-প্রেসিডেন্ট, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP)

অংশগ্রহণকারীরা জানান, প্যাকেজিং শিল্পের উৎপাদন প্রক্রিয়া, মান নিয়ন্ত্রণ ও ব্যবহারকারীর প্রান্তিক পর্যায়ে গুণগত পরিদর্শন সম্পর্কে হাতে-কলমে ধারণা অর্জনে এ প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রেখেছে।

নতুন প্রশিক্ষণ কর্মশালা ঘোষণা

অংশগ্রহণকারীদের ইতিবাচক প্রতিক্রিয়া এবং দেশের বিভিন্ন খাতের ৫০০ বেশি প্যাকেজিং পেশাজীবীর পরামর্শের ভিত্তিতে বিএইপি আয়োজন করছে নতুন প্রশিক্ষণ কর্মশালা –
“Flexible Packaging Excellence: Materials, Processes & Quality Testing”

 

এই কোর্সে আলোচিত হবে – কাঁচামালের বৈশিষ্ট্য, মান নিয়ন্ত্রণ ও নিশ্চয়তা (QC & QA), গুণগত পরীক্ষা (Quality Testing) এবং সমস্যা সমাধান (Troubleshooting)।

 

সম্ভাব্য অংশগ্রহণকারীদের জন্য লক্ষ্যভিত্তিক ক্ষেত্রসমূহ:

  1. ফ্লেক্সিবল প্যাকেজিং উৎপাদক প্রতিষ্ঠান – প্রোডাকশন, প্রিন্টিং, ল্যামিনেশন ও পাউচিং সুপারভাইজার; QC/QA অফিসার, ইঞ্জিনিয়ার ও R&D পেশাজীবী
  2. ভেন্ডর সাপ্লায়ার – রেজিন, ফিল্ম, ইঙ্ক, অ্যাডহেসিভ ও কোটিং সাপ্লায়ার; মেশিনারি ও যন্ত্রপাতি সরবরাহকারী; টেস্টিং ইন্সট্রুমেন্ট সাপ্লায়ার ও সার্ভিস প্রোভাইডার
  3. এন্ডইউজার বা গ্রাহক প্রতিষ্ঠান – খাদ্য ও পানীয়, ফার্মাসিউটিক্যালস ও হেলথকেয়ার, কসমেটিকস ও টয়লেট্রিজ, কৃষি ও বীজ, এবং অন্যান্য ভোক্তাপণ্য খাত
  4. শিক্ষার্থী তরুণ পেশাজীবী – প্যাকেজিং, পলিমার, কেমিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিষয়ে অধ্যয়নরত শিক্ষার্থী ও নতুন কর্মজীবী

যোগাযোগ

বিস্তারিত তথ্য: https://www.bipbd.org/upcoming-training/

রেজিস্ট্রেশন লিংক: https://www.bipbd.org/registration/

ফোন: +88 01303 916785
ই-মেইল: [email protected]

শেয়ার করুন





Translate Site »