রবিবার | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ১১:৩৭
শিরোনাম :
জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ: সময়ের দাবি ও পরিবেশ রক্ষার কার্যকর সমাধান
প্যাকফার্ম লিমিটেডে মার্কেটিং ম্যানেজার (ফার্মা প্যাকেজিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

প্যাকফার্ম লিমিটেডে মার্কেটিং ম্যানেজার (ফার্মা প্যাকেজিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা: দেশের ফার্মাসিউটিক্যাল ও কনজ্যুমার গুডস প্যাকেজিং খাতের অন্যতম প্রতিষ্ঠান প্যাকফার্ম লিমিটেড তাদের ফার্মা প্যাকেজিং বিভাগে মার্কেটিং ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, নির্বাচিত প্রার্থী ফার্মাসিউটিক্যাল, হেলথকেয়ার ও কনজ্যুমার মার্কেটের জন্য ব্লিস্টার প্যাকেজিং পণ্যের মার্কেটিং কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে বাজার গবেষণা ও প্রতিযোগী বিশ্লেষণের মাধ্যমে নতুন ব্যবসায়িক সুযোগ চিহ্নিত করা, ব্র্যান্ড সচেতনতা বৃদ্ধি, লিড জেনারেশন এবং গ্রাহক ও স্টেকহোল্ডারদের সঙ্গে কার্যকর সম্পর্ক গড়ে তোলার কাজ করতে হবে।

এ পদে আবেদনের জন্য প্রার্থীর মার্কেটিং, বিজনেস বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে ১০ বছরের মার্কেটিং অভিজ্ঞতা থাকতে হবে, বিশেষ করে প্যাকেজিং, ফার্মাসিউটিক্যাল বা ম্যানুফ্যাকচারিং খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। ব্লিস্টার প্যাকেজিং উপকরণ, প্রযুক্তি ও ব্যবহার সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং B2B মার্কেটিং ও প্রোডাক্ট পজিশনিংয়ে বাস্তব অভিজ্ঞতা থাকা আবশ্যক।

চাকরিটি পূর্ণকালীন এবং কর্মস্থল হবে প্যাকফার্ম লিমিটেডের সেন্ট্রাল হেড কোয়ার্টার, প্লট নং–৪৭০, লেভেল–২, রোড–৩১, মহাখালী ডিওএইচএস, ঢাকা।

আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত (CV) ও সংক্ষিপ্ত কাভার লেটার পাঠাতে বলা হয়েছে [email protected] ইমেইল ঠিকানায়। ইমেইলের সাবজেক্ট লাইনে উল্লেখ করতে হবে “Marketing Manager – Pharma Packaging”

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করা যাবে 01844547500 নম্বরে।

শেয়ার করুন





Translate Site »