শুক্রবার | ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৩:৩১
শিরোনাম :
আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP
প্লাস্টিক ধ্বংসের উপাদান প্রকৃতিতে পাওয়া গেল

প্লাস্টিক ধ্বংসের উপাদান প্রকৃতিতে পাওয়া গেল

প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বব্যাপী একটি বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে গবেষকদের মতে, প্রকৃতিতেই এর সমাধান খুঁজে পাওয়া গেছে। স্পেনের গবেষকরা জানিয়েছেন, মোমের কীটের লালায় এমন দুটি রাসায়নিক উপাদান পাওয়া গেছে যা প্রচলিত প্লাস্টিককে ভেঙে ফেলতে সক্ষম। স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের (সিএসআইসি) গবেষকরা গত মঙ্গলবার ঘোষণা করেছেন যে, তাদের এই আবিষ্কার প্লাস্টিক দূষণের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে প্রমাণিত হতে পারে।

গবেষকদের দাবি অনুযায়ী, শুঁয়োপোকার লালায় চিহ্নিত দুটি এনজাইম স্বাভাবিক তাপমাত্রাতেই পলিথিন দ্রুত ভেঙে ফেলতে সক্ষম। এই সংক্রান্ত গবেষণা নিবন্ধটি নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

বর্তমানে প্লাস্টিকের ব্যবহার সর্বত্র দেখা যায় এবং এটি সমুদ্র থেকে শুরু করে পাহাড়ের চূড়া পর্যন্ত পরিবেশগত সংকট সৃষ্টি করছে। গবেষকরা জানিয়েছেন, এই এনজাইমগুলো মাত্র এক ঘণ্টায় প্লাস্টিক ভেঙে ফেলতে পারে। প্রকৃতিতে এই প্রথমবারের মতো এমন কার্যকর রাসায়নিক উপাদান পাওয়া গেছে বলে তারা উল্লেখ করেছেন। গবেষকরা আশা করছেন, তাদের এই আবিষ্কার প্রাকৃতিক উপায়ে প্লাস্টিক সমস্যার সমাধানে সহায়ক হবে।

তারা আরও জানান, প্লাস্টিক বা পলিথিন খুব ধীরে ভেঙে যায় এবং এটি অক্সিজেন প্রতিরোধী। সাধারণত, প্লাস্টিক ধ্বংস করতে অত্যধিক তাপ ও অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। তবে এবার প্রাকৃতিক উপাদান পাওয়া গেল যা প্লাস্টিক ধ্বংস করতে সক্ষম।

২০১৭ সালে, গবেষকরা প্রথম মোমের কীটের রাসায়নিকে প্লাস্টিক ভাঙার উপাদান থাকার বিষয়টি আবিষ্কার করেছিলেন। বর্তমানে, তারা এই কীটের লালায় বিশেষ এনজাইম থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন





Translate Site »