বুধবার | ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | সকাল ৭:৫২
শিরোনাম :
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন
ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি

ঢাকায় গুলশান-বনানী লেকে ইউনিসেফের উদ্যোগে প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি

রাজধানীর গুলশান-বনানী লেকে ইউনিসেফের আয়োজনে অনুষ্ঠিত হলো দেশের অন্যতম বৃহৎ প্লাস্টিক পুনর্ব্যবহার কর্মসূচি। বৃহস্পতিবার (২৯ মে) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই আয়োজন চলে, যেখানে অংশ নেন স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।

এই কার্যক্রমের মাধ্যমে গুলশান লেকের রোড ১৮ থেকে শুরু করে কামাল আতাতুর্ক অ্যাভিনিউ পর্যন্ত এলাকা প্লাস্টিক বর্জ্যমুক্ত করার চেষ্টা করা হয়। আয়োজকরা জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল ঢাকাবাসীর মধ্যে প্লাস্টিক দূষণ ও পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা তৈরি করা।

এই কর্মসূচিতে ইউনিসেফের পাশাপাশি যুক্ত ছিল বানানী সোসাইটি এবং ৫৫ কদমতলা কমিউনিটি গ্রুপ। বানানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলান), কোষাধ্যক্ষ শফিকুজ্জামান রতন, নির্বাহী সদস্য আনজাম মারুফ এবং সদস্য ড. শাহেদ হায়দার চৌধুরী সরাসরি উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণকারীদের উৎসাহ দেন।

বানানী সোসাইটির সভাপতি বলেন,
এই উদ্যোগ শুধু একটি পরিষ্কারপরিচ্ছন্নতার অভিযান নয়, বরং এটি একটি সামাজিক সচেতনতা তৈরি নাগরিক সম্পৃক্ততার উদাহরণ।

সংগৃহীত প্লাস্টিক বর্জ্যগুলো রিসাইক্লিংয়ের জন্য নির্দিষ্ট কেন্দ্রে পাঠানো হয়। আয়োজকেরা জানান, ভবিষ্যতে ঢাকার অন্যান্য এলাকাতেও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

প্লাস্টিক দূষণ প্রতিরোধে সবাইকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান আয়োজকেরা। এ ধরনের সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা সহজতর হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন





Translate Site »