শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:২৩
শিরোনাম :
কাঁচামালের বাড়তি দামে চাপে বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে
প্লাস্টিক আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস

প্লাস্টিক আবিষ্কারের সংক্ষিপ্ত ইতিহাস

বর্তমানে প্লাস্টিক বিশ্বের অন্যতম প্রয়োজনীয় উপকরণে পরিণত হয়েছে। একসময় যেসব নিত্যপ্রয়োজনীয় জিনিস লোহা বা কাঠ দিয়ে তৈরি করা হতো, সেগুলোর দাম এবং ওজন কমানোর জন্য এখন প্লাস্টিক ব্যবহার করা হয়। কিন্তু প্লাস্টিকের ইতিহাস কবে থেকে শুরু হয়েছিল, তা কি জানেন?   

প্রায় ৩০০ বছর আগে মানুষ উপলব্ধি করেছিল যে তাদের লোহা বা কাঠের বিকল্প কোনো ভিন্নধর্মী পদার্থ প্রয়োজন। সে সময়ে চশমা, চিরুনি এবং খেলনা তৈরি করা হতো কাঠ এবং হাতির দাঁত থেকে, যা ব্যয়বহুল, ভারী এবং বানানো কষ্টকর ছিল। ১৮০০ সালের দিকে বিকল্প পদার্থ তৈরির প্রচেষ্টা শুরু হয়।

এরপর, ১৯০৭ সালের ১১ জুলাই, ৪৩ বছর বয়সী বিজ্ঞানী লিও হেনরিক বায়েকল্যান্ড ফরমালডিহাইড এবং ফেনল নিয়ে পরীক্ষা করতে গিয়ে প্লাস্টিক আবিষ্কার করেন, এবং এর নাম রাখেনবেকলাইট

১৯২০১৯৩০ এর মধ্যে প্লাস্টিক গবেষণাগার থেকে শুরু করে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সে সময় প্লাস্টিক ছিল পলিস্টিরিন, পলিথিলিন নাইলন আকারে। এরপর, ১৯৫৯ সালে সুইডেনে স্টেইন গুস্তাফ থুলিন প্লাস্টিক ব্যাগ আবিষ্কার করেন। সে সময় মানুষ কাগজের ব্যাগ ব্যবহার করত, যা তৈরিতে অনেক বেশি কাঠের প্রয়োজন হতো। তাই, স্টেইন এমন একটি শক্ত প্লাস্টিকের ব্যাগ তৈরি করেন যা হালকা এবং দীর্ঘস্থায়ী।

গাছ বাঁচাতে এবং লোহার ব্যবহার কমানোর জন্য বিকল্প হিসেবে প্লাস্টিকের আবিষ্কার হয়েছিল।

শেয়ার করুন





Translate Site »