| |
শিরোনাম :
কফির প্যাকেটে ছোট্ট এই ভালভটি কেন থাকে? চিপসের প্যাকেটে এতগুলো লেয়ার কেন থাকে? খাদ্য অপচয় কমাতে প্যাকেজিংয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? কাঁচামালের বাড়তি দামে চাপে বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং
হুগলির প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

হুগলির প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, দমকলের বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

৩ মার্চর ২০২৪ রবিবার সকালবেলায় হুগলির ভদ্রেশ্বরে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগে। অভিযোগ, কারখানায় দাহ্য পদার্থ নিয়ে কাজ করা হলেও সেখানে কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের একটি ব্যাংকের ক্ষতির আশঙ্কা দেখা দেয়। দমকলের একাধিক ইঞ্জিন চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ বন্ধ কারখানার ভিতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়, এবং এরপর দ্রুত পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। দমকলের একাধিক ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে এবং স্থানীয় বাসিন্দারাও সাহায্য করেন। চার ঘণ্টার চেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে, যদিও পুরোপুরি নেভানো যায়নি। ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি, তবে কেউ হতাহত হননি। স্থানীয়দের অভিযোগ, দাহ্য পদার্থ ব্যবহারের সত্ত্বেও কারখানায় অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। কারখানার পাশেই একটি সমবায় ব্যাংক ছিল, যা আগুনের কারণে ক্ষতির ঝুঁকিতে ছিল। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় এবং তা তদন্ত করা হবে। কারখানার কর্তৃপক্ষের সন্দেহ, কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়েছে।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা অনলাইন

শেয়ার করুন





Translate Site »