বৃহস্পতিবার | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৮:২৪
শিরোনাম :
জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ: সময়ের দাবি ও পরিবেশ রক্ষার কার্যকর সমাধান প্রিন্টিং শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে ENULEC-এর ESA প্রযুক্তি সম্পাদকীয়
Cambio Roasters বাজারে আনলো রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড

Cambio Roasters বাজারে আনলো রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড

যুক্তরাষ্ট্রভিত্তিক কফি ব্র্যান্ড Cambio Roasters প্রথমবারের মতো বাজারে এনেছে রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড, যা Keurig K-Cup মেশিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি পরিবেশবান্ধব ও স্বাদ ধরে রাখার দিক থেকেও উন্নত।

Cambio-এর  co-founder Kevin Hartley  জানান, প্রতিদিন প্রায় ৪ কোটি প্লাস্টিক কফি পড বর্জ্য হিসেবে যুক্ত হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই তারা নতুন ধরনের অ্যালুমিনিয়াম পড তৈরি করেছেন, যা সম্পূর্ণভাবে রিসাইক্লযোগ্য।

এই পডে রয়েছে বিশেষ ফ্লেভার রিজ ডিজাইন, যা পানিকে কফির উপর সমভাবে ছড়িয়ে দেয় এবং কফির স্বাদ আরও গভীর করে। পডের ওপরে ইজিপিল ট্যাব থাকায় ব্যবহার শেষে এটি সহজেই রিসাইক্লিংয়ের জন্য প্রস্তুত করা যায়।

ক্যাম্বিও জানায়, তাদের কফি পড বর্তমানে Walmart, Target, Kroger, Amazon ও নিজেদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তারা আশা করছে, ভবিষ্যতে বছরে ১০ কোটি পড উৎপাদনের মাধ্যমে প্লাস্টিক নির্ভরতা কমাতে পারবে।

পরিবেশবান্ধব প্রযুক্তির পাশাপাশি Cambio Roasters তাদের লাভের ২০% কফি উৎপাদকদের সহায়তায় ব্যয় করছে। প্রতিষ্ঠানটি TerraCycle-এর সঙ্গে অংশীদারিত্ব করে গ্রাহকদের জন্য ফ্রি রিসাইক্লিং সুবিধাও চালু করেছে।

শেয়ার করুন





Translate Site »