সোমবার | ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | সন্ধ্যা ৭:২৪
শিরোনাম :
ProPak Asia 2026-এ নতুন মাইলফলক: বাংলাদেশ থেকে অফিসিয়াল ডেলিগেশন ও প্রোমোশন পার্টনার BIP শেনঝেনে WEPACK 2026-এ বাংলাদেশের গৌরবোজ্জ্বল উপস্থিতি: অফিসিয়াল ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে অংশ নিল BIP বাংলাদেশ থেকে প্রথমবার WEPACK 2026–এর ডেলিগেশন ও প্রমোশন পার্টনার হিসেবে মনোনীত হলো BIP বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ: সময়ের দাবি ও পরিবেশ রক্ষার কার্যকর সমাধান প্রিন্টিং শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করছে ENULEC-এর ESA প্রযুক্তি সম্পাদকীয় আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব প্যাকেজিং নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী IPF ২০২৬ র‍্যাপিড প্যাক লিমিটেড-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে BIP-এর শুভেচ্ছা ও অভিনন্দন প্যাকফার্ম লিমিটেডে মার্কেটিং ম্যানেজার (ফার্মা প্যাকেজিং) পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি – টিকে গ্রুপ
গার্মেন্টস প্যাকিং সেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

গার্মেন্টস প্যাকিং সেকশন সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

গার্মেন্টস শিল্পে প্যাকিং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং শেষ হলে, ফিনিশিং সেকশনে এসে প্যাকিং করা হয়। প্যাকিং বক্সের মধ্যে একটি অর্ডারের গুরুত্বপূর্ণ বিবরণ উল্লেখ থাকে, যেমন:

  • সাপ্লায়ার অ্যাড্রেস (Supplier Address)
  • বায়ার অ্যাড্রেস (Buyer Address)
  • স্টাইল নাম্বার (Style No.)
  • পিও নাম্বার (PO No.)
  • স্টাইল নেম (Style Name)
  • কার্টুন নাম্বার (Carton No.)
  • কার্টুন কন্টেন্ট (CTN. QTY.)
  • রঙ (Color)
  • সাইজ (Size)
  • কার্টুনের ওজন (Carton Wt.)
  • মোট পরিমাণ (Total Qty.)
  • শিপিং পরিমাণ (Ship Qty.)
  • অতিরিক্ত পরিমাণ (Excess)
  • অতিরিক্ত পরিমাণের শতকরা হার (Excess Percent)
  • মোট কার্টুন সংখ্যা (Total Carton)
  • মোট সিবিএম (Total CBM)

এই সমস্ত তথ্য প্যাকিং লিস্টে উল্লেখ করা হয়, যাতে বায়ার প্যাকিং দেখে তার দেওয়া স্যাম্পলের সাথে প্রোডাক্টের মিল যাচাই করতে পারে। এই প্যাকিং লিস্ট সাধারণত একজন মার্চেন্ডাইজার তৈরি করেন। প্রথমে ফিনিশিং সেকশনের সুবিধার্থে একটি ডামি প্যাকিং লিস্ট তৈরি করা হয়। ফিনিশিং সম্পন্ন হওয়ার পর সম্পূর্ণ ফিনিশিং ইনফরমেশন নিয়ে একটি ফাইনাল প্যাকিং লিস্ট তৈরি করা হয়।

কার্টুন প্যাকিং এর বিভিন্ন প্রকারভেদ রয়েছে:

  1. সলিড কালার সলিড সাইজ (Solid Color Solid Size): কার্টুনে প্যাক করা পোশাকগুলি একই রঙ এবং একই সাইজের হয়।
  2. সলিড কালার এসোর্টেড সাইজ (Solid Color Assorted Size): কার্টুনে একই রঙের পোশাক থাকে, কিন্তু সাইজ বিভিন্ন হয়।
  3. এসোর্টেড কালার সলিড সাইজ (Assorted Color Solid Size): কার্টুনে বিভিন্ন রঙের পোশাক থাকে, কিন্তু সাইজ একই হয়।
  4. এসোর্টেড কালার এসোর্টেড সাইজ (Assorted Color Assorted Size): কার্টুনে বিভিন্ন রঙ ও বিভিন্ন সাইজের পোশাক থাকে।
শেয়ার করুন





Translate Site »