সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | রাত ৪:৪১
শিরোনাম :
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং International Packaging Press Organization–এর ৫০ বছর পূর্তি উদযাপন Interpack 2026–এ জার্মানিতে অনুষ্ঠিতব্য ১১৫তম WPO বোর্ড মিটিংয়ে অংশ নিতে যাচ্ছেন BIP সভাপতি মোশাররফ হোসেন ঢাকায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্যাকেজিং প্রদর্শনী শুরু ৭ মে ঢাকায় শুরু হলো ৯ম Food Bangladesh International Expo 2026 বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) কর্তৃক প্যাকেজিং শিল্পে দক্ষ জনশক্তি উন্নয়ন বিষয়ক সেমিনার আয়োজন
একটা খালি প্লাস্টিক বোতলের বিনিময়ে ঘোরা যাবে গোটা শহর

একটা খালি প্লাস্টিক বোতলের বিনিময়ে ঘোরা যাবে গোটা শহর

প্লাস্টিক দূষণ বর্তমানে বিশ্বজুড়ে একটি গুরুতর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অনেক দেশের সরকার প্লাস্টিক বর্জ্য কমানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, কিন্তু জনসচেতনতার অভাবে সমস্যার পুরোপুরি সমাধান সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) একটি নতুন উদ্যোগ ঘোষণা করেছে।

আইটিসির নতুন উদ্যোগ

‘খালিজ টাইমস’-এ প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির পৌরসভা ও পরিবহন বিভাগের পরিবহন কেন্দ্র (আইটিসি) গণপরিবহনের যাত্রীদের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করেছে। তারা খালি প্লাস্টিক বোতলের বিনিময়ে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।

প্রতিটি বোতলে পয়েন্ট

যাত্রীদের খালি প্লাস্টিক বোতল জমা দিতে হবে এবং প্রতিটি বোতলের জন্য পয়েন্ট দেওয়া হবে। এই পয়েন্টগুলো গণপরিবহনের বাসের ভাড়ার জন্য ব্যবহার করা যাবে।

মেশিন স্থাপন

এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘পয়েন্টস ফর প্লাস্টিক: দ্য বাস ট্যারিফ’। প্রাথমিকভাবে আবুধাবির প্রধান বাস স্টেশনে একটি প্লাস্টিক ডিপোজিট মেশিন স্থাপন করা হবে। যাত্রীরা সেখানে খালি প্লাস্টিক বোতল জমা দিতে পারবেন। ছোট বোতল (৬০০ মিলি বা তার কম) জমা দিলে এক পয়েন্ট এবং বড় বোতল (৬০০ মিলি এর বেশি) জমা দিলে দুই পয়েন্ট দেওয়া হবে। ১০ পয়েন্ট এক দিরহামের সমান হবে।

EAD স্কিম চালু

এনভায়রনমেন্ট এজেন্সি-আবু ধাবি (EAD), আবুধাবি বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র ‘তাদভীর’ এবং ‘ডিগ্রেড’ এর সহযোগিতায় এই উদ্যোগটি শুরু হয়েছে। EAD একটি সমন্বিত বোতল ফেরত স্কিম চালু করার জন্য সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

শেয়ার করুন





Translate Site »