| |
শিরোনাম :
কফির প্যাকেটে ছোট্ট এই ভালভটি কেন থাকে? চিপসের প্যাকেটে এতগুলো লেয়ার কেন থাকে? খাদ্য অপচয় কমাতে প্যাকেজিংয়ের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? কাঁচামালের বাড়তি দামে চাপে বাংলাদেশের প্লাস্টিক ও প্যাকেজিং শিল্প প্রতি বছর ৬ সেপ্টেম্বর পালিত হবে ‘বিশ্ব প্যাকেজিং দিবস’ ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উন্মাদনায় টি.কে. গ্রুপের প্রীতি ফুটবল ম্যাচ ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিতব্য দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ প্যাকেজিং প্রদর্শনী WEPSEA 2026-এ অংশগ্রহণের আহ্বান জানাল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাকেজিং (BIP) ইন্টারন্যাশনাল প্যাকেজিং প্রেস অর্গানাইজেশন (IPPO)-এর পূর্ণ সদস্য হলেন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল হাকিম আখ থেকে তৈরি হচ্ছে পরিবেশবান্ধব প্লাস্টিক বোতল জার্মানির ডুসেলডর্ফে interpack 2026 চলাকালে অনুষ্ঠিত হলো WPO–এর ১১৫তম বোর্ড মিটিং
Cambio Roasters বাজারে আনলো রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড

Cambio Roasters বাজারে আনলো রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড

যুক্তরাষ্ট্রভিত্তিক কফি ব্র্যান্ড Cambio Roasters প্রথমবারের মতো বাজারে এনেছে রিসাইক্লেবল অ্যালুমিনিয়াম কফি পড, যা Keurig K-Cup মেশিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি পরিবেশবান্ধব ও স্বাদ ধরে রাখার দিক থেকেও উন্নত।

Cambio-এর  co-founder Kevin Hartley  জানান, প্রতিদিন প্রায় ৪ কোটি প্লাস্টিক কফি পড বর্জ্য হিসেবে যুক্ত হচ্ছে, যা পরিবেশের জন্য হুমকি। এ সমস্যা সমাধানের লক্ষ্যেই তারা নতুন ধরনের অ্যালুমিনিয়াম পড তৈরি করেছেন, যা সম্পূর্ণভাবে রিসাইক্লযোগ্য।

এই পডে রয়েছে বিশেষ ফ্লেভার রিজ ডিজাইন, যা পানিকে কফির উপর সমভাবে ছড়িয়ে দেয় এবং কফির স্বাদ আরও গভীর করে। পডের ওপরে ইজি–পিল ট্যাব থাকায় ব্যবহার শেষে এটি সহজেই রিসাইক্লিংয়ের জন্য প্রস্তুত করা যায়।

ক্যাম্বিও জানায়, তাদের কফি পড বর্তমানে Walmart, Target, Kroger, Amazon ও নিজেদের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। তারা আশা করছে, ভবিষ্যতে বছরে ১০ কোটি পড উৎপাদনের মাধ্যমে প্লাস্টিক নির্ভরতা কমাতে পারবে।

পরিবেশবান্ধব প্রযুক্তির পাশাপাশি Cambio Roasters তাদের লাভের ২০% কফি উৎপাদকদের সহায়তায় ব্যয় করছে। প্রতিষ্ঠানটি TerraCycle-এর সঙ্গে অংশীদারিত্ব করে গ্রাহকদের জন্য ফ্রি রিসাইক্লিং সুবিধাও চালু করেছে।

শেয়ার করুন





Translate Site »